সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শেয়ারঘাটা ও কাঁঠালতলা আবাসনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার এ ত্রাণ বিতরণ করেন।
জানা গেছে, চলমান প্রাকৃতিক দুর্যোগের মুখে অনেক মানুষ সংসার চালাতে পারছেন না। এক প্রকার কর্মহীন হয়ে পড়েছেন। এ ধরনের মানুষকে সহায়তা হিসেবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যার অংশ হিসেবে উপজেলার সাজিয়াড়া শেয়ারঘাটা আবাসন ও কাঁঠালতলা আবাসন এই ২টি পল্লীতে বসবাসরত ৫০টি পরিবার এ সহায়তা পেয়েছেন। যার মধ্যে ছিল চাল ডাল তৈলসহ সাংসারে প্রয়োজনীয় ৯ প্রকারের মালামাল। বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু।
