Wednesday, February 4, 2026

ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ডুমুরিয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ান

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি : ডুমুরিয়ায় হাসানপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় শাহপুর সোনার বাংলা মৎস্য আড়ত ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ডুমুরিয়া স্পোর্টস একাডেমি দল চ্যাম্পিযান হয়েছে। রানার্সআপ হন শাহপুর সোনার বাংলা মৎস্য আড়ত ফুটবল দল। ম্যান-অবদ্য ম্যাচ নির্বচিত হন চ্যাম্পিয়ান দলের দ্বিতীয় হোল দাতা খেলোয়াড় তনবীর। প্রথম গোলটি করেন ফরেন খেলোয়াড় প্রিন্স। আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিকালে উপজেলার হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র মাঠে চুড়ান্ত পর্বের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন,খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। উদ্বোধন পূর্ব মাঠ প্রদক্ষিণ কালে প্রধান অতিথি হাত নাড়িয়ে হাজার হাজার দর্শকদের সাথে শুভেচ্ছা ও কুশাল বিনিময় করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্য মোশাররফ হোসেন মফিজ,জেলা কৃষকদল সভাপতি মোল্যা কবির হোসেন,জেলা বিএনপি নেতা আবদুল্লাহ-হেল কাফি। বিশিষ্ট সমাজ সেবক বাবুল আক্তার সবুরের সভাতিত্বে আরও উপস্থিত ছিলেন মাকসুদ আলম সুমনখায়রুজ্জামান সজিব, আরিফুজ্জামান আরিফ, জিএ তারেক, মাস্টার আমিরুল ইসলাম হালদার, গাজী তফসীর আহম্মেদ, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান, আলতাফ মাহমুদ, এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন, গাজী এমডি সালাম হাবিব, শহানারা বেগম, জিয়া পরিষদ নেতা শিক্ষক সেলিম হোসেন, এস এম কামরুল ইসলাম, এস এম মনিরুজ্জান মনি, আরিফুর রহমান লিটন, ইকবাল হোসেন, তানভীর রহমান, সোহেল পারভেজ কিসলু, এস এম ইমরান হোসাইন, উপজেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। শেষে বিজয়ী দলের অধিনায়ক দ্বয়ের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article