সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ঔষধ বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আজ ২৯ জুলাই ২০২৬ রোজ বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বাজারে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে আশালতা ফার্মেসীর শিশির কুমার মন্ডলকে ৩ হাজার, কুসুম ফার্মেসীর অমল সাহাকে ৫ হাজার, নিউরন ফার্মেসীর তুষার মন্ডলকে ২৫,শ ও উপেন্দ্র মেডিকেল হলের তুষার কান্তি বৈরাগীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাধায়ক মোঃ সাদ্দাম হোসেন, ডুমুরিয়া থানার এএসআই মুজিবুল হক ও ভুমি অফিসের নাজির কিরণ বালা।
