সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৫ রোজ বুধবার সকালে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মোঃ হাবিবুর রহমান, বিএনপির আব্দুর রব আকুঞ্জি, সমকাল প্রতিনিধি এম এ এরশাদ, ছাত্র নেতাদের মধ্যে মাকছুদুল ইসলাম, তৌকির আহমেদ সাগর, শেখ মাজহারুল ইসলাম রেজা, মোঃ মাসুদ আলম, সাদ্দাম হোসেন সাগর প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সাজিয়াড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবদুল্লা বায়েজিদ, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ডুমুরিয়া থানা ওসি (তদন্ত) মোঃ আছের আলী, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ চন্দ্র মন্ডল। জানা গেছে, যথাযথ মর্যাদায় বছরের ১৬ জুলাই’ এই দিনে জুলাই শহিদ দিবস হিসেবে পালিত হবে।
