সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় মাদক বিরোধী অভিযানে ১০পিচ ইয়াবাসহ এক যুবক আটক। মঙ্গলবার সকালে উপজেলার শরাফপুরের কেয়াখালি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেয়াখালি এলাকার হাবিবুর রহমানের ছেলে নিরব বিশ্বাস (২২) মাদক সেবনের উদ্দেশ্য ১০পিচ ইয়াবা তার সংরক্ষণে রাখেন। এমন খবরের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বাড়ির পেছনের একটি কক্ষ থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার হয়। এ সময় মাদক সম্পৃক্ততার অভিযোগে পুলিশ নিরব বিশ্বাসকে আটক করে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ১০পিচ ভারতীয় ইয়াবাসহ নিরব বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং ২১।
