Saturday, March 14, 2026

ডুমুরিয়ায় ইউপি এক সদস্য আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুুরিয়া থানা পুলিশের অভিযানে ইউপি সদস্য মনোজ সরকার (৩৮) আটক হয়েছেন। তিনি উপজেলার মাগুরখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং রবীন্দ্রনাথ সরকারের ছেলে। ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, থানা পুলিশের চলমান অভিযানে মাগুরখালি ইউনিয়নের মেম্বার মনোজ সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উপজেলার শোভনা এলাকায় একটি রাজনৈতিক মামলা ছিল। ওই মামলায় আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে শেখের ট্যাকস্থ তার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয় এবং সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article