শীতকালীন ছুটি হিসেবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি চালু থাকবে। আজ ০৮ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
