সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১:১০ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের ক্লাবের সভাকক্ষে নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হেলাল ফকির, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে এম এম রবিউল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ পদে মোঃ শহীদুল্লাহ আযম, সদস্য পদে মোঃ মোস্তাফিজুর রহমান, জি. এম . মাহফুজুর রহমান, সাদেক হোসেন প্রামানিক নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ, মোঃ জোহুর-উজ-জামান।
