Sunday, November 8, 2026

কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Must read

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘সমবায়ে সমৃদ্ধি, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ০৮ নভেম্বর ২০২৬ রোজ রোববার আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মানচিত্রদেখুন

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাশ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।

বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন ও টেকসই সমাজ গঠনে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে সফল পাঁচ সমবায়ীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article