Monday, March 16, 2026

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে ইতিবাচক শিক্ষামন্ত্রী

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সমন্বয়ের জন্য একটি বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সফটওয়্যারটি চালুর আগে মাঠ পর্যায় থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা সিস্টেমে যুক্ত করা হবে।
মপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যার নিয়ে ইতিবাচক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আসন্ন ঈদুল ফিতরের পর বদলির পুরোদমে কাজ শুরু হচ্ছে। ১ এপ্রিল থেকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
আজ ১৬ মার্চ ২০২৬ রোজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সমন্বয়ের জন্য একটি বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছে। সফটওয়্যারটি চালুর আগে মাঠ পর্যায় থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা সিস্টেমে যুক্ত করা হবে।

বর্তমানে শিক্ষকদের আবেদনের ভিত্তিতেই বদলি কার্যক্রম সম্পন্ন হয়। তবে নতুন নীতিমালায় পরিবর্তন আনা হলে সরকার প্রশাসনিক প্রয়োজন বিবেচনায়ও শিক্ষকদের বদলি করতে পারবে। এবার একই সফটওয়্যারে বদলি হবে প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article