সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম সেবা বলেন- বর্তমান সময়ে কিছু কিছু অপরাধের সীমা পেরিয়ে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মাদকের প্রভাব, অন লাইনে জুয়ার ছোবল, গভীর রাত পর্যন্ত কেরাম বোড খেলা, স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের এলোমেলো চলাফেরা। আসুন আমরা এই অপরাধ নিয়ে কাজ করি। এছাড়াও আছে ধর্ষণের প্রবনতা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতির ঘটনা।এক শ্রেণীর দুষ্টু লোকরা এর সাথে জড়িত। আমরা চাই, সমাজ থেকে এদের বিতাড়িত করতে। আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আজ ১১ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আনাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবর আলী। অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন ওসি অপারেশন তহিদুল ইসলাম, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, সরদার দৌলত হোসেন, শেখ সরোয়ার হোসেন, মশিউর রহমান লিটন। থানার এস আই দীপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ধামালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির স্বপন, সাংবাদিক মাহাবুব রহমান, এম রুহুল আমিন, মোঃ আমিনুর রহমান, আজমল হুদা মিঠু, শহিদুল ইসলাম মোড়ল, আলামিন সরদার, মোল্লা ইকরামুল কবির, মাওলানা কামারুজ্জামান, মোঃ জামিনুর রহমান, শেখ আব্দুল গাফফার, শফিকুল ইসলাম জোরদার, ইউপি সদস্য গোলাম রব্বানী, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সুফিয়ান, অরুণ গোলদার, আবু সাঈদ শরীফ ও মোঃ সোহেল শেখ।
