Saturday, February 21, 2026

আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে মোটর সাইকেল চুরি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য বাজার মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে কৌশলে তালা খুলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ ১৪ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকালে বাজারের ভিতরে নির্ধারিত স্থানে রাখা সাইকেল চুরির ঘটনা ঘটে।
উপজেলা সদরের দুর্গাপুর গ্রামের রহমান গাজীর ছেলে মৎস্য ঘের মালিক গোলাম রসুল মাছ বিক্রয়ের জন্য সকাল ১০.৩০ টার দিকে মৎস্য সেটে আসেন। রাস্তার পশ্চিম পার্শের সেটের ভিতরে ঢুকে তার হিরো স্পেলেন্ডার ১০০ সিসি লাল রঙের মোটর সাইকেল গাড়ী রাখার স্থানে রেখে কাটায় যান। গাড়ী লাইসেন্স নং সাতক্ষীরা-হ-১৮-৬৬১৮। কিছুক্ষণ পর কাটা থেকে বের হয়ে দেখেন গাড়ি নেই। তৎক্ষনাৎ সেটের লোকজন চারিদিকে ছুটে খুজে ফিরলেও মোটর সাইকেলের কোন খোঁজ পাওয়া যায়নি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article