Tuesday, March 24, 2026

আশাশুনির বাঁটরায় ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরায় “ইউনাইটেড চেস ক্লাব ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ ২০২৬ রোজ সোমবার বাঁটরা সূর্য তরুণ যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টটি সুইস সিস্টেম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ১০ মিনিট সঙ্গে ৫ সেকেন্ড ইনক্রিমেন্ট টাইম কন্ট্রোলে মোট ৬ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিটে শেষ হয়।
টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ও ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি তৌকির আহমেদ। বাঁটরা সূর্য তরুণ যুব সংঘের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আজগর গাইন মেম্বার, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ক্লাবের সহ সভাপতি দিপ্তীমান রয় (বাপ্পী) ও ফাহমিদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ পেলে, আলাউল হক, সামাদ সরদার, মনিরুল ইসলাম, আবুজার গিফারী এবং মোঃ মিকাইল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনায় চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ডেপুটি আরবিটার ছিলেন জাতীয় দাবা বিচারক মোঃ রিপন হোসাইন।
প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শনে ৫.৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন আবু তাহের। ৫ পয়েন্ট নিয়ে গোলাম সারওয়ার মোহন দ্বিতীয় স্থান এবং সমান ৫ পয়েন্ট নিয়ে দিপ্তীমান রয় (বাপ্পী) তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া কৃত্তিবাস সরকার চতুর্থ, মোঃ ইফতেখার হুসাইন পঞ্চম, মোঃ মোবারক হোসেন (লিটন) ষষ্ঠ, মোঃ জিয়াউর রহমান সপ্তম, মোঃ ইকবাল হোসেন অষ্টম, মোঃ জাহিদ হাসান নবম এবং প্রজিৎ রয় গাইন দশম স্থান অর্জন করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article