Wednesday, February 4, 2026

আশাশুনির প্রতাপনগরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট এবং জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লার প্রতিকের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার বিকাল ৩ টায় প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আল-আমীন ও মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, শহর ছাত্র শিবির সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল, শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সর্থন দেব, এজন্য জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না এবং সমাজ দুর্নীতি মুক্ত হতে পারেনা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article