আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল মাজিদের মাতার দাফন সম্পন্ন হয়েছে।
গ্রাম ডাক্তার আঃ মজিদের মাতা খাদিজা খাতুন (৮০) ১২ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার ভোর ৫ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুর খবর শুনে আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদের নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ তার বাড়িতে ছুটে যান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, সহ সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, মির্জা হাসান ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিফাতুউল্লাহ ও বিদ্যুৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আলাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোহার মন্ডল, ক্রীড়া সম্পাদক আরমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তরুণ কুমার, সাহিত্য সম্পাদক সুশান্ত সরকার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা খাতুন, কার্যনির্বাহী সদস্য আব্দুস সবুর, সাহেব আলী, আব্দুস সাত্তার, হারুন অর রশিদ, আব্দুর রশিদ, অরুণ কুমার সরকার, শেখ বাদশা, অরুন কুমার বিশ্বাস, কৃষ্ণপদ রায়, পবিত্র রায় প্রমূখ।
