আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলার আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ ০৯ নভেম্বর ২০২৬ রোজ সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩০ ধারায় মামলা নং ২২ তাং ২১/৬/২৬ এর আসামী কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের আনছার সরদারের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আঙ্গুর হোসেনকে গ্রেফতার করেন। পৃথক অভিযানে আশাশুনি থানার মামলা নং- ৯, তাং- ৯/১১/২৬ এর আসামী মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়।
