Wednesday, March 11, 2026

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সোজায়েত আলী। বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার। উপজেলা সেক্রেটারী বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন, শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম, সেক্রেটারী মইনুল ইসলাম, বুধহাটা সভাপতি আইয়ুব রসুল, কুল্যা সভাপতি মনিরুজ্জামান, সেক্রেটারি ইউসুফ আলী, দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ, বড়দল সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ, আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা, শ্রীউলা সভাপতি আবারুল ইসলাম, সেক্রেটারী আব্দুল্লাহ, খাজরা সভাপতি জাকির হোসেন, সেক্রেটারী শহিদুল ইসলাম, আনুলিয়া সভাপতি ইউসুফ, সেক্রেটারী মইনুল হোসেন, প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী নাজমুল হক, কাদাকটি সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article