Friday, November 6, 2026

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে একজনের জেল, অভিযানে গ্রেফতার ২

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ০৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে থানার এসআই লক্ষন চন্দ্র দাশ ও এসআই কেএমরনাসির উদ্দিন অভিযান পরিচালনা করে উপজেলার মানিকখালী ব্রিজের পাশ থেকে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের রুহুল আমিনের ছেলে জাহিদ হোসেন বাবুকে গ্রেফতার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে এ দণ্ড দেওয়া হয়।
পৃথক অভিযানে আশাশুনি থানার সন্ত্রাস বিরোধী মামলা ২২(৬)২৬ এর আসামি মৃত আব্দুল জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা ও জিআর ১০২/২২ এর আসামি তুয়ারডাঙ্গা গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article