Sunday, April 26, 2026

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল ২০২৬ রোজ শনিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় বালিকা গ্রুপে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল উটজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক গ্রুপের খেলায় আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং আনুলিয়া জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দুটি দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় আশাশুনির প্রতিনিধিত্ব করবে।
খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ, পিআইও আমিরুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article