Friday, September 18, 2026

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে বিশেষ অভিযানে রাজাপুর গ্রামের মৃত মহিউদ্দিন সানার ছেলে সন্ত্রাসবিরোধী আইনের এজাহার নামীয় আসামি মুকুল সানা, সিআর ৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীউলা গ্রামের জব্বার গাজীর ছেলে শওকত গাজী ও তার স্ত্রী মাছুরা খাতুন, সিসি ৩৮৯/২৫ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাকতাড়া গ্রামের মাজেদ আলী কারিকরের ছেলে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article