Saturday, February 21, 2026

আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১৬ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপকরণ বিতরণ করা হয়।
আশাশুনির পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ১৭২ জন কৃষক-কৃষাণিকে ৬ টি করে ফলের চারা (আম, পেয়ারা, কুল, বিলিম্বি, কদবেল ও মাল্টা), বীজ সংরক্ষণ পাত্র, নেট, জৈব সার, ৩ মৌসুমের জন্য ১২ প্রকার করে ৩৬ প্রকারের বীজ প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এসএপিপএ বিল্লাল হোসেন, এসএওবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article