Saturday, February 21, 2026

আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ১৩ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার দুপুর ২.৪৫ টার দিকে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৭২) দীর্ঘদিন মৃগীরোগে ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার তাদের বাড়ির পাশে পুকুরে মোহাম্মদ আলী গোসল করতে যান। গোসল করা অবস্থায় তার মৃগীরোগ শুরু হলে পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article