আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা পানি কমিটির সাথে ত্রৈমাসিক সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বায়লাদেশ এর সহযোগিতায় ACCESS প্রকল্পের আওতায় উত্তরণের বাস্দবায়নে সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন। সেক্রেটারী ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, আমির হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন্নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, ডাঃ মর্জিনা বেগম বেবী, সোমাইয়া খাতুন, জাহিদুল ইসলাম বাবু, মিথুন অধিকারী, হযরত আলী, আঃ রাজ্জাক, জিয়াউর রহমান, আজমল হোসেন, ডাঃ নুরুল ইসলাম প্রমুখ । এছাড়া প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর ফয়সল মন্ডল, ডিআর অফিসার বিপুল মুখার্জী ও সিডিও আম্বিয়া খাতুন সভায় অংশ নেন। সভায় প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন নিশ্চিত করতে সমস্যা চিহ্নিত করা হয় এবং আগামী মার্চ মাসে স্টেক হোল্ডারদের নিয়ে গোল টেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
