Saturday, February 14, 2026

আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ ব্রিফিং এর আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে ব্রিফিং করেন, কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতি: উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) জামাল উদ্দীন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। এসময় এইডি আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আম উৎপাদন, পরিচর্চা, আমার ভাঙ্গার সময়কাল, বাজারজাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article