Monday, February 16, 2026

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ ও বৈধতাকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কারিতাস বাংলাদেশ খুলনা রিজিওন ডিআরআর-সিসিএ প্রজেক্টের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ডিআরআর-সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা, প্রাণি সম্পদ, যুব উন্নয়ন কর্মকর্তাগণের প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিল, সুশীলনের নাদিম প্রমুখ আলোচনা রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article