Monday, November 2, 2026

আশাশুনিতে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। আজ ১লা নভেম্বর ২০২৬ রোজ রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মেজর মোঃ এছাহাক আলী, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি করুন্নাহার কচি, উদারতা ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের আহমেদ প্রমুখ। সভায় উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেনকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া নঈম গাজী ও আসিবুল ইসলামকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান, ২৮ জন প্রশিক্ষিত যুব মহিলাকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article