আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন আঃ সালাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক জহুরুল ইসলাম, বারসিক উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবি সমিতি উপজেলা সেক্রেটারী নাসির উদ্দীন, সমিতির প্রতিনিধি খায়রুল আহসান, শিবপদ মন্ডল, আলহাজ্ব মোঃ মুনছুর আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানে র ্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত, প্রামান্য চিত্র প্রদর্শন, পানি ও মাটির গুনাগুণ পরীক্ষা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
