আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বাদ্যযন্ত্র সহ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশ। যুগ্ম-আহবায়ক মোজাফফর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক ওয়াসিম আকরাম, ছাত্র নেতা মোহাম্মদ আতিক, ইমন, তামিম, জাকির, মাহাবুব, সুমন, জাহিদ, নাজমুল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে, একই সময় জনতা ব্যাংক মোড়ে আশাশুনি উপজেলা ছাত্রদলের (আর এক অংশের) আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক স,ম আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, কলেজ ছাত্রদলের সানাউল হক নিরু, লিমন হোসেন, রোহিত, সামিউল, মুন্না, রাজু আহমেদ প্রমুখ। রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচিতে রাশিদা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এদিন শতাধিক মানুষের রক্ত পরীক্ষা করা হয়।
বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভা করে।
