Tuesday, March 24, 2026

আশাশুনি হাঁড়িভাঙ্গা প্রান্তিক যুব সংঘের দ্বিবার্ষিক সম্মেলন-গোপাল সভাপতি ও অনিমেষ সম্পাদক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে হাঁড়িভাঙ্গা প্রান্তিক যুব সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ২০২৬ রোজ রবিবার সন্ধ্যায় যুব সংঘের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডলের উপস্থাপনায় সভায় সকল সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গোপাল চন্দ্র সরকারকে তৃতীয় বারের মতো সভাপতি ও অনিমেষ সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনি. সহ সভাপতি শ্যাম সরকার, সহ সভাপতি দিলীপ মন্ডল, যুগ্ম সম্পাদক সমরেশ মল্লিক, সহ যুগ্ম সম্পাদক মুকুল সরকার, সাংগঠনিক সম্পাদক হিরক মন্ডল, দপ্তর সম্পাদক নন্দগোপাল সরকার, সহ দপ্তর সম্পাদক দীপংকর সরকার, কোষাধ্যক্ষ নবকুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক নয়ন সরকার, ক্রীড়া সম্পাদক বাপি সরকার, সাংস্কৃতিক সম্পাদক পংকজ সরকার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোহন্ত সরকার, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক হরষিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সনজিত সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক নয়ন মল্লিক, সম্প্রচার সম্পাদক বিরুসিন্ধু মল্লিক, উৎসব ও পূজা পার্বন সম্পাদক ধর্মেন্দ্র সরকার, সহ উৎসব ও পূজা-পার্বন সম্পাদক সরজিত মন্ডল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article