আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণের লক্ষ্যে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি দলিল লেখক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি বদরুদ্দোজা সানা বদর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, বনিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, সাংবাদিক সমীর রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদ মাহবুব লিপ্টন, দীপংকর কুমার মন্ডল, আহসান হাবীব, আয়ুব আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল হাই, বরুন চন্দ্র কাজল, শওকত হোসেন, সুরঞ্জিত সানা, ইয়াছিন আরাফাত, হারুন অর রশীদ হারু, কাশিনাথ মণ্ডল, রাশিদুল ইসলাম, নাছিম প্রমুখ।
