Tuesday, May 5, 2026

আশাশুনি মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ১৩

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ১৩ পরীক্ষার্থী অনুপস্থিত। আজ ০৫ মে ২০২৬ রোজ মঙ্গলবার ইংরেজী ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৫৫ জন। যার মধ্যে ছাত্র ২৩৯ ও ছাত্রী ১১৬ জন। কিন্তু ৮ ছাত্র ও ৫ ছাত্রী অনুপস্থিত থাকায় ৩৪২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান। হল সুপার মাওঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে ট্যাগ অফিসারের দায়িত্বে আছেন, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ। ভিজিলেন্স টিমের সদস্য হিসাবে কেন্দ্র পরিদর্শনে আসেন দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article