Monday, February 23, 2026

আশাশুনি চাম্পাফুল প্রাইমারী স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার সকাল ১০ টায় স্কুল চত্বরে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন, স্কুলের প্রধান শিক্ষক শাহানা খাতুন। অনুষ্ঠানে চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স ম আবুল খায়ের, এমডি আলমগীর কবির, মাস্টার আবু হাসান, মাস্টার শুভ্র সরদার, মাস্টার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ জন ছাত্র এবং প্রতি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article