Sunday, February 22, 2026

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদে সাইলো-ড্রাম বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদে সাইলো বা ড্রাম বিতরণ করা হয়েছে।
আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ড্রাম বিতরণ করা হয়।
ঘূর্নিঝড়ের প্রভাব হতে জীবিকা ও সম্পদ রক্ষায় উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমকে শক্তিশালী করতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন।
জাতি সংঘের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসএমকেকে এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ইউপি সদস্য ইয়াকুব আলী, হাসমত ঢালী, ইব্রাহিম খলিল টুকু সহ এসএমকেকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত ১৫০জন উপকারভোগীকে সাইলো বা ড্রাম বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article