Saturday, February 21, 2026

আশাশুনি উপজেলার কুল্যার কচুয়া প্রাইমারী স্কুলে ক্লাস্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার ৩৩ নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডিপিইও খুলনা মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব ও আবু সেলিম। সভায় ক্লাস্টারের আওতাধীন স্কুল সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেয়া হয় এবং নতুন বছরের শুরু থেকে নতুন উদ্যমে ক্লাস পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে করনীয়তা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article