আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের দক্ষিণ দরগাহপুরে দু’দিনের তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ দরগাহপুর যুব সমাজ এ মাহফিলের আয়োজন করে।
আলহাজ্ব আঃ মজিদের সভাপতিত্বে ১ম দিন তাফসীর পেশ করেন, মাওঃ আবুল হাসনাইন, মাওঃ তরিকুল ইসলাম ও হাফেজ মাওঃ মোবাশ্বির হোসাইন। দ্বিতীয় দিন তাফসীর পেশ করেন, মাওঃ মাসুদুর রহমান, ক্বারী আরিফুল ইসলাম ও মাওঃ আতিয়ার রহমান। সঞ্চালনা করেন প্রভাষক মতিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাইফুল আলম সাগর, জি এম রাজু আহসেদ, জি এম কল্লোল, কবিরুল ও ইউপি সদস্য আঃ কাদের গাজী।
