Saturday, February 21, 2026

আশাশুনিতে পাউবো’র প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ পাউবো’র সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬ ও ৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন। আজ ৩১ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তিনি
আশাশুনির কুল্যা ইউনিয়নের বেতনা নদী খনন কাজ পরিদর্শনে কুল্যা ব্রীজ সংলগ্ন কাজের স্থানে যান। সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোজ খবর নেন। এসময় পাউবো’র নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বলেন, ২০২০ সালে একনেকে প্রকল্প পাশ হয় এবং ২০২১ সালে কাজ শুরু হয়। এবছর জুনের মধ্যে প্রকল্প শেষ হবে। এপ্রিল মাসের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। ৩১ টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকী গেট গুলো অন্য ফান্ড থেকে করা হবে। তিনি বলেন, খনন এর সময় বেচে থাকা অতিরিক্ত মাটি ওপেন সেলের মাধ্যমে বিক্রয় করা হবে।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলতি বাংলা বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সাথে সরকারের সকল সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান। প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক পিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ওসি নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article