Saturday, February 21, 2026

ডুমুরিয়ায় তারুণ্য উৎসব ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। আজ ১৩ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার সকালে মহান স্বাধীনতা পরিষদ চত্ত্বরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারুণ্যের এই উৎসবে ছিল নানা আয়োজন। সাজ-সর্জ্জাপূর্ণ অনুষ্ঠান স্থলের চার পাশে জুড়েই ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ষ্টল। যা উপভোগ করতে ছিল তারুণ্যের ভীড়। এছাড়া ছিল শিক্ষার্থীদের নিয়ে জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি বিজোড়িত চিত্রাংকন, কুইজ, রচনা লিখন ও বিতর্ক প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মহাবিদ্যালয়, চুকনগর কলেজ, মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজ, বান্দা স্কুল এ্যান্ড কলেজ, ডুমুরিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বানিয়াখালী মাধ্যমিক স্কুল, সাহস নোয়াকাঠি মাধ্যমিক স্কুল, গুটুদিয়া মাধ্যমিক স্কুল, ডুমুরিয়া এনজিসিকে এ্যান্ড এনসিকে মাধ্যমিক স্কুল, চুকনগর দিব্যপল্লী মাধ্রমিক স্কুল, হাজিডাঙ্গা মাধ্যমিক স্কুল ও মধুগ্রাম আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনসহ আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, প্রধান শিক্ষক সালমা বেগম, মুফতি আব্দুল কাউয়ুম জমার্দ্দার প্রমুখ। এরপর বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ মঙ্গলবার তারুণ্য ও যুব সমাবেশসহ পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ময়লা-আবর্জনা পরিস্কার কর্মসুচীর আয়োজন করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article