তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। জব্দ করা পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর নেতৃত্বে মৎস্য দপ্তর ০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকালে মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলার লক্ষীখোলা থেকে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করে। পরে জব্দকৃত পোনা পাশ্ববর্তী ঘোষখালী বদ্ধ নদীতে অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের এস আই মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।
