Sunday, February 22, 2026

সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠ্য বই বিতরণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকালে পুরাতন সাতক্ষীরাস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাশিদা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দীন গজ্নবী বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পাঠ্যবই বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাপি স্যার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, তরুণ কুমার রায়, মো. মোস্তফা কামাল, মো. নাজিম উদ্দিন মিলু প্রমুখ। এ সময় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা শেলী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article