সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়াডে অবস্থিতিত ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৪’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় মাছে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাষ্টার আব্দুল মুজিত বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্টানে সাংবাদিক আবু সাইদ বিশ্বাসসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
