সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলিপুর থানা শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে ডিসেম্বর (শুক্রবার) সকালে আলিপুর থানা শাখার অফিস কক্ষে থানা সেক্রেটারি সাইবুর রহমানের সঞ্চালনায় এবং থানা সভাপতি সাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন।
এছাড়া উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, গবেষণা ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ শফিকুল ইসলাম।
