Monday, February 23, 2026

আশাশুনিতে প্রাইমারী শিক্ষকদের বাংলা বিষয়ে প্রশিক্ষণ চলছে

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিষয় ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে ২৬ নভেম্বর ২০২৪ রোজ সোমবার থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইউএসএআইডি এর অর্থায়নে ডিপিই এর ব্যবস্থাপনায় উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ৬ দিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির ২৬ জন বাংলা শিক্ষক অংশ নিয়েছেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শবনম মুস্তারী। ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কোর্চ পরিচালনায় সহায়তা করছেন ইউএসএআইডির উপ কোঅর্ডিনেটর মতিয়ার রহমান, মনির হোসেন ও মনিটরিং অফিসার শাহেদুজ্জামান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article