Sunday, February 22, 2026

আশাশুনি উপজেলা পানি কমিটি গঠন, রুহুল আমিন সভাপতি ও ইয়াহিয়া সম্পাদক

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা পানি কমিটির ফরমেশন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা আলোচনা রাখেন, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম আক্তার স্বপন ও উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার। সভায় প্রভাষক ইয়াহিয়া ইকবাল, জি এম মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম বাবু, আমির হোসেন বাদশা, মেম্বার শহিদুল ইসলাম, কামরুন্নাহার রীনা, নূরুল হক, খালিদ হোসেন, জাকারিয়া, পান্না প্রমুখ। সভায় অধ্যক্ষ (অব:) আলহাজ্ব রুহুল আমিনকে সভাপতি, জি এম মুজিবুর রহমান ও আমির হোসেন বাদশাকে সহ সভাপতি, ইয়াহিয়া ইকবালকে সম্পাদক, কামরুন নাহার রীনাকে যুগ্ম সম্পাদক, শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, জি এম আল ফারুককে প্রচার সম্পাদক, মনির হোসেনকে দপ্তর সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা পানি কমিটি গঠন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article