Saturday, February 14, 2026

আশাশুনিতে ৯৫ পূজা মন্ডপে সরকারি সহায়তা প্রদান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মন্ডপে সরকারি সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। ০৯ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকাল ১১ টায় আশাশুনি সদর দূর্গা মন্দির চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। পরিষদের সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রতন কুমার অধিকারী, সুরঞ্জন কুমার ঢালী, পরিমল কুমার দাশ, উদয় কান্তি বাছাড়, প্রফেসর হিরুলাল বিশ্বাস, মিনাল কান্তি স্বর্ণকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের জন্য ২০ হাজার ৫০০ টাকা করে অনুদান হস্তান্তর করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article