Thursday, February 12, 2026

আশাশুনির সড়ক পরিস্কারে গার্লস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরের বিভিন্ন সড়ক পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ করলেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দ। আজ ১১ আগস্ট ২০২৪ রোজ রবিবার সকালে পরিস্কার পরিচ্ছন্ন করতে তারা পথে নামেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদের সামনে থেকে বাজার মুখো সড়কেরর ময়লা, আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার, ওয়াল সুন্দর করা, ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়ককে যান চলাচলে শৃংখলা বজায় রাখতে কাজ করার যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারই অনুসরনে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের কার্যক্রমে পথচারীদের মুখে প্রশংসার অন্ত ছিলনা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article