তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট ২০২৪ রোজ রবিবার সকালে পাইকগাছা আদালত এলাকা থেকে শান্তি মিছিলটি বের হয়ে পৌর জিরোপয়েন্ট হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বাজার চৌরাস্তা মোড়ে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাবেক আহবায়ক এড. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. সাইফুজ্জামান সুমন, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, মেছের আলী সানা, আসাদুজ্জামান ময়না, হাবিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসেন, মাষ্টার বাবর আলী গোলদার, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, আবুল কাশেম সরদার, জেলা যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান, শহিদুর রহমান শহীদ, জেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিৎ ঘোষ দেবেন, পৌর আহবায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার ও আসাদুজ্জামান মামুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজের দল বিএনপি নয়। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দল থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যতদিন না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে জনগনকে পাহারা দিতে থাকবে। মানুষের নিরাপত্তা দেওয়াই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ। বক্তারা ছাত্র-জনতার আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছেন এবিজয় তাদেরকে উৎসর্গ করেন। তারা আরো বলেন, দলের কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের ও অন্য দলের কারোর উপর হামলা, বাড়িতে চুরি ডাকাতি, সম্পদ লুন্ঠন করে তাহলে তাদের কাজের দায়ভার বিএনপি নিবেনা। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
