Sunday, February 8, 2026

এ্যাপেক্রা অ্যাস্টো-অলিম্পিয়াড খুলনা বিভাগের বাছাই পর্বে অনুষ্ঠিত

Must read

 

মিহির, শিল্পাঞ্চল, (খুলনা) : মহাকাশ জয়ের লক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ১৯তম এপেক্রা অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতা। ১১ জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়েট ক্যাম্পাসের অডিটরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। কুয়েটে অনুষ্ঠিত বাছাই পর্বে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বাছাই পর্বে অংশ গ্রহন করে । এর মধ্য সিনিয়র গ্রুপ থেকে ৩০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন মোট ৬০ জন প্রতিযোগি জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মহাকাশ সম্পর্কে আগ্রহ গড়ে তোলার লক্ষে জ্যোতিষর্বিজ্ঞান চর্চা বিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী এই আয়োজনের খুলনা বিভাগের এ্যাপেক্রা অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্ব।
কুয়েটে অনুষ্ঠিত ১৯তম এপেক্রা অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্বের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের সভাপতি জাহিদ আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধক করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনোমি অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের প্রধান উপদেষ্ঠা কুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল ও খুলনা কৃষি বিশ^বিদ্যারয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগের বাছাই পর্বের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article