Wednesday, March 4, 2026

আশাশুনির চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিমের মিছিল সমাবেশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : প্রতীক পেয়েই হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সমাবেশ করেছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকালে উপজেলার গদাইপুর চেয়ারম্যান প্রার্থী ডালিমের বাসভবন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিমের নেতৃত্বে মিছিল সমাবেশে খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, বড়দল, কাটাকাটি, সদর ইউনিয়নের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ঘোড়া প্রতীক পেয়েছি। এবার নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ২১ শে মে নির্বাচনে জয়লাভ করতে পারলে মানিকখালী টোল অবমুক্ত করা হবে। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন সহ সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া হবে। ডিজিটাল উপজেলা গড়ার লক্ষ্যে ২১ শে মে সারাদিন ঘোড়া প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক নেওয়ার পর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article