Tuesday, March 17, 2026

আশাশুনি বুধহাটায় সাংবাদিক আকাশের বড় ভাই এর দাফন সম্পন্ন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেনের বড় ভাই মোস্তফা সরদার (৬০) সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার বাদ মাগরিব নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের মৃত আজিম উদ্দীন সরদারের পুত্র মোস্তফা সরদার বৃহস্পতিবার পেটে ব্যাথা অনুভূত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়। আজ ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার বিকাল ৩টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি ৩ ভাই , ৩ বোন, ২ শিশু কন্যা ও স্ত্রী রেখে গেছেন। জানাযা নামাজে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কুদুন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এসকে হাসান, সহকারি শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাইথালী জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ অংশ নেন। জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদ হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article