Tuesday, March 17, 2026

তেরখাদায় বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ : ১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে (বাংলা নববর্ষ ১৪৩১) বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন, উপজেলা আলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থী এইচএম আবুল হাসান, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ আলমগীর হোসেন প্রমুখসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী ও প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। এর আগে তিনি উপজেলা শিল্পকলা একাডেমী ও মডেল বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাড়িভাংগা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি শিল্পীবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article